কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ২৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯ হাজার ৫’শ ৯৪ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
এ বছর পাঠ্যপুস্তক উৎসবে ছাত্র-ছাত্রীদের মুখে উচ্চারিত হয়েছে, ‘নতুন বইয়ের গন্ধ শুকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গৌরব নিয়ে আকাশ জুড়ে উঠব।’
মঙ্গলবার সকালে সাতক্ষীরা-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মদ স্বপন কলারোয়া সরকারি জিকেএমকে মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আরাফাত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাফ্ফর হোসেন, সহকারি শিক্ষা অফিসার সুভারানী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব।

Leave a Reply