নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে গোলাম রেজা: আমি এমপি হতে পারিনি, তবে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি
ডেস্ক রিপোর্ট: আমি এমপি হতে পারিনি কিন্তু মানুষের যে ভালোবাসায় আমি সিক্ত হয়েছি। সাধারণ মানুষ আমাকে যে ভাবে আপন করে নিয়েছে এর চেয়ে বড় কিছু আমার আর চাওয়ার নেই। মঙ্গলবার (১ জানুয়ারি) মুন্সিগঞ্জের নিজ বাড়িতে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন করে সাতক্ষীরা- ৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসন থেকে মহাজোটের শরীক দল বিকল্প ধারা বাংলাদেশ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজা এসব কথা বলেন। তিনি বলেন, আমি হানাহানি মারামারি চাই না শান্তি চাই। আমার কর্মী সমর্থকরা যাতে এলাকায় শান্তিতে থাকতে পারেন সেজন্য আমি প্রশাসনের কাছে আবেদন করেছি। আমরা মহাজোট থেকে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দি¦তা করেছিলাম। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম জগলুল হায়দার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমরা যেহেতু মহাজোটের সাথেই আছি তাহলে কেন এই সহিংসতা। নির্বাচন পরবর্তী আমার সিনেমা হল ও নির্বাচনের প্রধান সমন্বয়ক হাফেজ আব্দুল রশিদের বাড়ি আগুন দিয়ে জ¦ালিয়ে দেয়া হয়েছে। আমার কর্মী মামুন, নজরুল, মফিজুলের দোকানে তালা লাগিয়ে দিয়েছে স্বন্ত্রাসীরা। তিনি আরো বলেন, এ পর্যন্ত আমর ৭টি মটর সাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে। ৬৫ টি প্রচার মাইক, ৫টি মাইক্রো গাড়ি ও আমার নিজের ব্যবহৃত পাজারো গাড়ি ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। নির্বাচনের পরদিন সকালে আমার কর্মী সমর্থকের ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিয়েছে সন্ত্রাসীরা। তাদের প্রতিনিয়ত এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেয়া হচ্ছে। অনেকে এলাকা ছেড়ে অনত্র পালিয়ে রয়েছেন। তিনি বলেন, আমার কর্মী সমর্থকরা ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না। এখন থেকে এসব বন্ধ করা না হলে সমুচিত জবাব দেওয়া হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। আমার কর্মীদের বিবাদে জড়াতে নিষেধ করেছি। তিনি বলেন, প্রশাসনের নিরবতার কারণে এলাকায় শান্তি শৃংখলা বিঘ্নিত হচ্ছে। আমরা শান্তি চাই। প্রশাসনকেই শান্তিময় পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
আমি এসব ঘটনায় থানায় এজাহার দায়ের করলেও অদ্যাবধি প্রসাশন কোন ব্যবস্থা নেয়নি। আমার নির্বাচনী এলাকায় আমি হেরে গেলেও সরকারের ভাবমূর্তি যাতে উজ্জ্বল থাকে এবং শান্ত মানুষদের যেন অশান্ত না করা হয় তার জন্য আমি প্রশাসনের ও সরকারের কাছে আবেদন জানাচ্ছি।

Leave a Reply