ঢাকাTuesday , 1 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় রিপোর্টার্স ক্লাবের প্রীতিভোজ

admin ঢাকা
আপডেট: 1 January 2019, 22:35

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় রিপোর্টার্স ক্লাবের প্রীতিভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ ডিসেম্বর) রাতে রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ প্রীতিভোজে ব্যবসায়ী, ব্যাংকার, শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেুৃবৃন্দ অংশ নেন। রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ডা. হেলাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সৈয়দ মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন পাটকেলঘাটা সোনামনি কিন্ডার গার্টেনের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল খান হামিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অলিউল ইসলাম, পাটকেলঘাটা থানা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি এসএম হাদিউজ্জামান, জাতীয় শ্রমিকলীগ পাটকেলঘাটা থানার সাধারণ সম্পাদক বাবলুর রহমান, ব্যাংকার আব্দুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা মনিরুল ইসলাম, পত্রিকা পরিবেশক ইমাম হোসেন বাবু, বিশিষ্ট ব্যবসায়ী গাজী রোকনুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, রহমত আলী মিঠু, রুবেল ইসলাম, পলাশ খান, খলিলুর রহমান, কামরুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম রাজু, ইলিয়াস হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক শাহিনুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *