ঢাকাTuesday , 1 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শার নাভারণে শেখ আফিল উদ্দিনকে সংবর্ধনা

admin ঢাকা
আপডেট: 1 January 2019, 22:28

শার্শা (যশোর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে নৌকা মার্কার প্রার্থী শেখ আফিল উদ্দিন নির্বাচিত হওয়ায় সদর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকাল ৫টায় নাভারণ বাজারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শেখ আফিল উদ্দিনকে সংবর্ধনা জানানো হয়।
শার্শা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোরাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এসএম আসিফ-উদ-দৌলা সরদার অলক, উপজেলা যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ আহমেদ মিন্টু, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান ওহিদ, উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি আবুল হোসেন, শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান, ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইনছাফ আলী, সাধারণ সম্পাদক আবু জাফর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *