ঢাকাTuesday , 1 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

admin ঢাকা
আপডেট: 1 January 2019, 22:07

যশোর প্রতিনিধি: যশোরে সজিব হাসান সুজন নামে এক ছাত্রলীগ নেতাকে গুলি করেছে সন্ত্রাসীরা। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপশহর এলাকায় সাম্পানের নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা তাকে গুলি করে। ওই রাতেই স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ সুজন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এবং উপশহর কলেজে ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষের ছাত্র। আর সাম্পানসহ ওই সন্ত্রাসীরা একজন প্রভাবশালী নেতার আশ্রিত।
গুলিবিদ্ধ সুজনের বন্ধু তন্ময় জানান, থার্টি ফাস্ট নাইটে তরা বন্ধুরা মিলে বাবলাতলায় পিকনিক করছিলেন। এসময় সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে। সন্ত্রাসী সাম্পানের কাছে থাকা পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। যার একটি গুলি সুজনের পেটের বামপাশে আর একটি ডান পায়ে বিদ্ধ হয়।
হাসপাতালের চিকিৎসক সৌমিক সালমান জানান, সুজনের শরীরে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। তার অবস্থা এখনো আশংকামুক্ত।
উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফারুক জানান, খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *