ঢাকাTuesday , 1 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে নারী উন্নয়ন সংগঠন ‘বিন্দু’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

admin
January 1, 2019 10:03 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে নারী উন্নয়ন সংগঠন ‘বিন্দু’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) বিকেল ৪টায় এ উপলক্ষ্যে সংগঠনটির কার্যালয়ে কেক-কাটা, আলোচনা সভা ও তিনজনকে সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহীম প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে সাহিত্যে গাজী আজিজুর রহমান, উন্নয়ন সাংবাদিকতায় সুকুমার দাশ বাচ্চু ও উপস্থাপনায় অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহীমকে সম্মাননা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ আতিকুর রহমান, বিন্দু’র সদস্য কানিজ সায়মা, জাকিয়া, রাজিয়া, ফারজানা ইয়াসমিন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।