দেবহাটা উপজেলা শ্রমিকলীগের বর্ধিত সভা
দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটা উপজেলা শ্রমিকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) বিকাল ৪টায় দেবহাটা সদর ইউনিয়ন শ্রমিক লীগের অফিস কক্ষে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল ওহাব, মিজানুর রহমান, এশারাত আলি, কবির হোসেন, মনিরুল ইসলাম, আব্দুল হাকিম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আশিষ ঘোষ, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, সহ-সাংগঠনিক জাকির হোসেন, দপ্তর সস্পাদক আজিজুল হক আরিফ, অর্থ সম্পাদক আমজাদ হোসেন, মহিলা সম্পাদক মাছুরা সাথী, সদস্য আব্দুর রহমান, শেখ রাজিব হোসেন জজ, পরান চন্দ্র সরকার, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিজুল ইসলাম, লেয়াকত আলী, অজিয়ার রহমান প্রমুখ।

Leave a Reply