পারুলিয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন ও স্থানীয় আ’লীগ
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাশে (৩১ ডিসেম্বর) গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া চায়ের দোকানের মালিক ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে আগুনে পুড়ে যাওয়া দোকান দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ, দেবহাটা থানার ওসি উজ্জল মৈত্র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউপি সদস্য গাজী শহিদুল্লাহসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ দোকান মালিক রাম দাসকে একটি কাঠের দোকান ও দুই হাজার টাকার মালামাল ক্রয় করে দেন। ক্ষতিগ্রস্ত রাম দাস উপজেলা নির্বাহী অফিসার ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের ধন্যবাদ জানান।

Leave a Reply