ঢাকাTuesday , 1 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়ায় সরকারি জমিতে স্থাপনা গড়ার অভিযোগ!

admin ঢাকা
আপডেট: 1 January 2019, 21:12

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া বাস স্ট্যান্ডের উত্তর পাশে সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী বশির মোল্যার বিরুদ্ধে। বসির দক্ষিণ পারুলিয়া গ্রামের দিদার মোল্যার ছেলে ও শিফা ট্রেডার্সের সত্ত্বাধিকারী।
সরেজমিনে দেখা যায়, বসিরের ব্যবসা প্রতিষ্ঠানের জমির ভিতরে কিছু অংশসহ সামনের সরকারি জমি দখল করে স্থাপনা গড়ে তুলেছেন। একই সাথে প্রতিষ্ঠানের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের পাশ্ববর্তী সরকারি জমিতে গভীরভাবে খনন করে পাকা কংক্রিটের ঢালাই দিয়ে স্থাপনা নির্মাণ করছেন।
এ বিষয়ে বসির মোল্যার কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি জমি আরো অনেকে দখল করে রেখেছে। যদি আমি অপরাধ করে থাকি তাহলে ঢালাই খুড়ে মাটি ভরাট করে দেব।
কিন্তু তার এই বক্তব্যের তিন দিন পরেও নির্মাণ কাজ বন্ধ হতে দেখা যায়নি। তাই সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদে সড়ক জনপদ বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *