জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির শোক
সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, জেলা শিক্ষক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আনোয়ারুল হক আর নেই। তিনি সাতক্ষীরা শহরের কাটিয়া মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তিনি গত ৩০ ডিসেম্বর ব্রেন স্টোক জনিত কারণে চিকিৎসার জন্য খুলনায় যাওয়ার পথে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি— রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই পুত্র, পোতা-পুতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ছোট ছেলে আশিস অস্ট্রেলিয়া প্রবাসী। তার দেশে ফিরতে দেরী হওয়ার কারণে মরদেহ সাতক্ষীরায় আনঞ্জুমান মফিদুল ইসলামের হীমঘরে রাখা হয়েছে। মরহুমের জানাযার নামাজ আজ বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন টেনিস মাঠে অনুষ্ঠিত হবে।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির নূতন পুরাতন কমিটির সকল নেতৃবৃন্দ, সাত উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ সর্বস্তরের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply