ঢাকাMonday , 31 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-৪: যোগাযোগ ও অবকাঠামো খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে চাই

admin
December 31, 2018 11:07 pm
Link Copied!

এস.এম নাহিদ হাসান:
এসএম জগলুল হায়দার। ২০০৪ সালে দলীয় কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। আর জাতীয় দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পেয়ে সাতক্ষীরা-৪ আসন (শ্যামনগর-কালিগঞ্জ) থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রাপ্তির আগে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরাকে দেওয়া একান্ত সাক্ষাতকারে তিনি নির্বাচনী এলাকাসহ সাতক্ষীরাবাসীর জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর পাঠকের জন্য তার সাক্ষাতকারটি পুনরায় প্রকাশ করা হলো।
এসএম জগলুল হায়দার বলেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচনী এলাকায় তৃণমূল আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে পেরেছি। এছাড়া শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় নির্মাণসহ ২০টি ইউনিয়নের সবগুলোতে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় নেতা-কর্মীদের উপহার দিতে পেরেছি। জনসম্পৃক্ততা তৈরি করেছি। নিয়মিত তৃণমূল নেতা-কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে তাদের সুখে দুঃখে পাশে থেকেছি। এলাকার সকল উন্নয়ন কর্মকাণ্ডে তৃণমূল আওয়ামী লীগকে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছি। আমিই একমাত্র এমপি যে সর্বপ্রথম মন থেকে জনগণের সাথে স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করে মাথায় মাটির ঝুড়ি নিয়ে বাঁধ নির্মাণে কাজ করেছি। বাকি এমপিরা আমার দেখানো পথে হেঁটেছেন। শ্রমিকদের সাথে একত্রে মাটিতে বসে আম দিয়ে পান্তা ভাত খেয়েছি। পথের অসহায়কে নতুন পোশাক কিনে দিয়েছি এবং নিজ হাতে উন্নতমানের খাবার মুখে তুলে খাইয়ে দিয়েছি। ৬০০ এর অধিক দলীয় নেতাকর্মীকে নিজ খরচে বঙ্গবন্ধু কোর্ট উপহার দিয়েছি। প্রচন্ড তাপদাহে ভ্যানচালকদের নিজ হাতে রুমাল দিয়ে ঘাম মুছে দিয়ে, ডাবের পানি খাইয়ে দিয়েছি। ঈদে নিজের জন্য কেনা দামি পাঞ্জাবী গরীব ভ্যানচালককে পরিয়ে দিয়েছি। শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে নিয়মিত মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং বঙ্গবন্ধুর জীবনী প্রচার করেছি। পবিত্র রমজান মাসে পথচারী রোজাদের মাঝে ইফতার বিতরণ করেছি। বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর সফলতা জনগণের মাঝে প্রচার করতে নিজ নির্বাচনী এলাকার গ্রামে গ্রামে গিয়ে মহিলা, পুরুষদের নিয়ে উঠান বৈঠক করেছি এবং এখনও চলমান রেখেছি। গরমে তৃষ্ণার্ত পথচারীদের ডাবের পানি, ঠান্ডা পানি এবং শরবত খাইয়েছি। গীতিকবি হওয়ায় বাংলাদেশ বেতারে নিয়মিত বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কবিতা ও গান লিখেছি। রমজান মাসে বহু ভিক্ষুকের বাড়িতে ইফতার করেছি। ঈদুল আযহার দিন বাড়ি থেকে মাংস রান্না করে নিয়ে ভিক্ষুকের বাড়িতে হাজির হয়ে নিজ হাতে তাদের মুখে তুলে মাংস খাইয়েছি। শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বী মানুষকে শারদীয় শুভেচ্ছা জানাতে শাড়ি, লুঙ্গি ও মিষ্টি নিয়ে শত শত হতদরিদ্র মানুষের বাড়ি গিয়েছি। পথের অসহায়কে নতুন পাঞ্জাবী কিনে পরিয়ে দিয়েছি। চাল, ডাল, মুরগি কিনে অগণিত হতদরিদ্র পরিবার ও ভিক্ষুকের বাড়িতে বাজার নিয়ে গিয়ে দিয়ে এসেছি। শত শত এতিম শিশুর মাঝে মৌসুমী ফল বিতরণ করেছি। আউশ ও আমন চাষ বৃদ্ধিতে কৃষকদের উৎসাহিত করতে নিজে জমিতে লাঙল চষেছি। ফুটপাতে শুয়ে থাকা গৃহহীন মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেছি। পহেলা বৈশাখের দিন হতদরিদ্র মানুষের বাড়িতে চাল, ডাল, মাছ, মুরগি বাজার করে দিয়েছি। বিভিন্ন হাট বাজারে উপস্থিত হয়ে নির্বাচনী এলাকার হাজার হাজার মানুষের কাছে কোন সমস্যা আছে কিনা জানতে চেয়ে কুশল বিনিময় করেছি। প্রতিকূল আবহাওয়ায় গভীর রাতেও পায়ে হেঁটে দুর্গম পথ পাড়ি দিয়ে উপকূলবর্তী শত শত পরিবারের খোঁজ নিয়েছি। প্রখর রোদে আউশ আমন চাষী বৃদ্ধিতে কৃষকদের উৎসাহিত করতে এমপি হয়েও নিজে জমিতে লাঙল চষেছি, নিজ হাতে ধান কেটেছি এবং ধান মাড়াই করেছি। মশা নিধনে আবর্জনা পরিষ্কার করতে পরিত্যক্ত ডোবায় নেমে কচুরিপনা পরিষ্কার করেছি। এ কারণে তৃণমূল আওয়ামী লীগের প্রায় সকল নেতাকর্মী আমার নেতৃত্বের প্রতি আস্থাশীল।
এলাকার মানুষের দুর্ভোগ প্রসঙ্গে তিনি বলেছিলেন, আমরা উপকূলীয় এলাকার মানুষ। এখানকার বেড়িবাঁধগুলো অত্যন্ত নাজুক। একই সাথে সুপেয় পানির অভাব রয়েছে।
নির্বাচনে জয়লাভ করলে এলাকাবাসীর জন্য অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজগুলো আগে করতে চান- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, যদি মানুষের খেদমত করার সুযোগ পাই তাহলে প্রথমে উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ করবো। সুপেয় পানির ব্যবস্থা করবো। শিক্ষার মান উন্নয়নে কাজ করবো। এছাড়া যোগাযোগ ও অবকাঠামো খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন করতে চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।