ঢাকাMonday , 31 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কোন অপশক্তির কাছে মাথানত করবো না: নবনির্বাচিত এমপি বাবু

admin ঢাকা
আপডেট: 31 December 2018, 22:54

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা-কয়রার নবনির্বাচিত সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, সৃষ্টিকর্তার অশেষ রহমত ও সকল মানুষের দোয়া ও ভালবাসা ছিল বলেই নির্বাচনে জয়লাভ করেছি। বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচনী এলাকার মানুষের কাছে আমি চির কৃতজ্ঞ। নির্বাচনকালীন মিডিয়ার সর্বাত্মক সহযোগিতা ছিল উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যম যেভাবে আমাকে সহযোগিতা করেছে এভাবে সহযোগিতা থাকলে এলাকার কাঙ্খিত উন্নয়ন করা সহজ হবে।
তিনি আরও বলেন, এখন থেকে এলাকায় কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘের, হাট-ঘাট দখল চলবে না। সব কিছু পরিচালিত হবে সঠিকভাবে। এছাড়া দলকে সু-সংগঠিত করা হবে। পাশাপাশি এলাকার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার, সুপেয় পানির সু-ব্যবস্থা ও সামাজিক বনায়নসহ দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে সমস্যা চিহ্নিত করে তার সমাধান ও এলাকার সামগ্রিক উন্নয়ন করা হবে।
সোমবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রেসক্লাব সভাপতি এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে ও সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী, সদস্য সচিব রশীদুজ্জামান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, আওয়ামী লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, জিএম ইকরামুল ইসলাম, এমএম আজিজুল হাকিম ও প্রভাষক ময়নুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *