ঢাকাSunday , 5 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 5 August 2018, 18:14

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ‘কৃষিই সমৃদ্ধি অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা’ এ শ্লোগানকে সামনে রেখে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে পাঁচ দিন ব্যাপি ফলজ বৃক্ষ মেলার উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এস এম মহসিন উল মুলক, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল দোলন, কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. আবুল হোসেন মিয়া, মৎস্য কর্মকর্তা মো. ফারুক হোসাইন সাগর, উপজেলা সামাজিক বনায়ন কর্মকর্তা মো. আওছাফুর রহমান, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক আনিসুর রহমান মল্লিক, কৃষকলীগের সভাপতি মনজুর এলাহী, আওয়ামী নেতা সুশান্ত কুমার বাবু লালসহ কৃষি দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজজামানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *