একুশে পদকপ্রাপ্ত শিল্পী সৈয়দ জাহাঙ্গীরের মাগফেরাত কামনায় দোয়া
একুশে পদকপ্রাপ্ত দেশ বরেণ্য চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর হাশেমীর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে তালার তেঁতুলিয়াস্থ গ্রামের বাড়িতে মরহুমের পরিবারের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তেঁতুলিয়ার ঐতিহ্যবাহী হাশেমী বাড়িতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে পরিবারের সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দীদার বখ্ত, সাবেক সচিব শেখ শাফি আহম্মেদ, তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সাস পরিচালক শেখ ইমান আলী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস. এম. আলাউদ্দীন, সেতু বাংলাদেশ’র পরিচালক মো. আবুল হোসেন, বিশিষ্ট লেখক বদরু মোহাম্মাদ খালেকুজ্জামান ওরফে সুহৃদ সরকার, নির্ভিক সংবাদ সম্পাদক একরামুল হক আসাদ, মরহুমের পরিবারের সদস্য সমাজ সেবক জুলফিকার আকবর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ জুনায়েত আকবর, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মুন্না হাশেমী, তৌফিক ইমরান, জাপা নেতা মীর কাইয়ুম ইসলাম ডাবলু, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান প্রমুখ অংশ নেন।
উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক, তালা তথা সাতক্ষীরার কৃতি সন্তান সৈয়দ জাহাঙ্গীর হাশেমী ১৯৩৫ সালের ৪ নভেম্বর তালার তেঁতুলিয়া গ্রামের ঐতিহ্যবাহী হাশেমী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চিত্র কলায় দেশ ও বিদেশে ব্যাপক সমাদৃত হন এবং সংস্কৃতিতে একুশে পদক পান। বার্ধক্যজনিত নানান অসুখে আক্রান্ত হয়ে ৮৩ বছর বয়সে গত ২৯ ডিসেম্বর সকালে তিনি ঢাকায় ইন্তেকাল করেন। পরদিন ৩০ ডিসেম্বর সকালে তেঁতুলিয়া গ্রামে জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply