ঢাকাMonday , 31 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হলেন এমপি রবি

admin ঢাকা
আপডেট: 31 December 2018, 20:29

ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে আবারও বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় নির্বাচনী এলাকার হাজার হাজার মানুষ ও দলীয় নেতা-কর্মীদের ভালবাসায় সিক্ত হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সোমবার (৩১ ডিসেম্বর) ভোর বেলা থেকে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে গিয়ে ফুলের মালা পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে মীর মোস্তাক আহমেদ রবিকে অভিনন্দন জানান সাধারণ মানুষ। এ সময় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানাতে মীর মোস্তাক আহমেদ রবি রাস্তায় নেমে আসেন।
এমপি রবিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে সেখানে যান জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা, ছফুরনেসা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহার, সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, জেলা রিকসা ভ্যান শ্রমিক ইউনিয়নের মিলন কাগুজীসহ সদর নির্বাচনী এলাকার সাধারণ মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠান ও দলীয় নেতৃবৃন্দ।
এ সময় এমপি রবির পক্ষ থেকে সকলকে মিষ্টি মুখ করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *