ঢাকাSunday , 30 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-১ আসনে মুস্তফা লুৎফুল্লাহ ও সাতক্ষীরা-৩ আসনে ডা. রুহুল হকের জয়

admin ঢাকা
আপডেট: 30 December 2018, 17:52

ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ ও সাতক্ষীরা-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ডা. আ ফ ম রুহুল হক বিজয়ী হয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণের পর গণনা শেষে রাতে অসমর্থিত সূত্রে প্রাপ্ত তথ্যে এ ফলাফল জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাতক্ষীরা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ ৩ লাখ ৩১ হাজার ৪০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব পেয়েছেন ১৬ হাজার ৯০২ ভোট।

সাতক্ষীরা-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ডা. আ ফ ম রুহুল হক ৩ লাখ ৪ হাজার ৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির ধানের শীষের প্রার্থী ডা. শহীদুল আলম পেয়েছেন ২৪ হাজার ৩৫৩ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *