সাতক্ষীরা-২ আসনে নৌকার রবির জয়
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি পেয়েছেন এক লাখ ৫৫ হাজার ৬১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক পেয়েছেন ২৭ হাজার ৭১১ ভোট।
রোববার (৩০ ডিসেম্বর) রাতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে সহকারি রিটার্নিং অফিসার তহমিনা খাতুন এ ফলাফল ঘোষণা করেন।

Leave a Reply