ঢাকাSaturday , 29 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুষ্টিয়ায় আনসার ভিডিপি কমান্ডারকে হত্যা

admin ঢাকা
আপডেট: 29 December 2018, 21:53

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে খলিল মন্ডল (৫০) নামে এক আনসার ভিডিপি কমান্ডারকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ফারাকপুর গ্রামে এ হত্যাকান্ড ঘটে। দৌলতপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাহেব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত খলিল ফারাকপুর গ্রামের সুজান মন্ডলের ছেলে। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হামিদা পারভীন জানিয়েছেন, খলিল আনসার-ভিডিপির ফারাকপুর গ্রাম কমান্ডার ছিলেন।
পুলিশ জানায়, আসন্ন সংসদ নির্বাচনে আনসার ভিডিপি হিসেবে তালিকাভুক্ত না করায় একই গ্রামের আজের আলীর ছেলে জাদু শনিবার সকালে খলিলের ওপর চড়াও হয়। প্রথমে কিল-ঘুষি ও পরে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে জাদু পালিয়ে যায়। দ্রুত তাকে দৌলতপুর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *