ঢাকাSaturday , 29 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-৪ আসনে মহাজোটের চূড়ান্ত প্রার্থী জগলুল হায়দার, বিভ্রান্ত না হওয়ার আহবান

admin
December 29, 2018 9:54 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। যার প্রমাণ মিললো আবারও। খবরটি সাতক্ষীরা-৪ আসনের। সাতক্ষীরা-৪ আসনে মহাজোটের একক প্রার্থী হিসেবে থাকছেন নৌকা প্রতীকেরই স ম জগলুল হায়দার। যেখানে শুক্রবার রাতে অদৃশ্য ইশারায় শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ ও শনিবার সকালে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নৌকার প্রার্থী জগলুল হায়দারের পরিবর্তে বিকল্পধারার কুলা প্রতীকের প্রার্থী গোলাম রেজাকে সমর্থন দিয়ে নেতা-কর্মীদের কাছে কুলায় ভোট দেওয়ার বার্তা পৌঁছে দেন। কিন্তু শনিবার রাত ৯টা নাগাদ পরিস্থিতি পাল্টে যায়। ফের নির্দেশ আসে নৌকা প্রতীকের প্রার্থী স ম জগলুল হায়দারই সাতক্ষীরা-৪ আসনের মহাজোটের একক প্রার্থী।
বিষয়টি রাতে জেলা আওয়ামী লীগ প্রেস বিজ্ঞপ্তি দিয়েও নিশ্চিত করেছেন।
জেলা আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাতক্ষীরা-৪ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী এস এম জগলুল হায়দারের পরিবর্তে কুলা প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজার নাম উল্লেখ করে যে প্রচার চালানো হচ্ছে- সেটি সঠিক নয়। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাতক্ষীরা-৪ সংসদীয় আসনে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী এস এম জগলুল হায়দারই বহাল আছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. রশিদুল আলম ও কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন নিশ্চিত করেছেন যে, সাতক্ষীরা-৪ আসনে মহাজোটের প্রার্থী নৌকা প্রতীকের এস এম জগলুল হায়দার।
এতে সাতক্ষীরা-০৪ (শ্যামনগর ও কালিগঞ্জের আংশিক) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা-কর্মীকে মহাজোট প্রার্থী জগলুল হায়দারকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।