ঢাকাSaturday , 29 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজয় ৭১: মুক্তিযুদ্ধে সাতক্ষীরা

admin ঢাকা
আপডেট: 29 December 2018, 21:39

(গতকালের পর) ৯ সেপটেম্বর ১৯৭১ (২৩ ভাদ্র ১৩৭৮): ৩ সেপ্টেম্বর কয়েকজন খানসেনা হরিনগর স্কুলে যায়। খবর পেয়ে এলাকার শিকারি মুক্তিযুদ্ধের সংগঠক নবাব্দি ফকির তার দলবল নিয়ে পাক গানবোটের ওপর আক্রমণ করে। তাতে গানবোটের কিছুটা ক্ষতি হয় এবং পাকসেনারা ফিলে যেতে বাধ্য হয়। অতঃপর ৯ সেপ্টেম্বর পাকবাহিনী ও রাজাকাররা প্রতিশোধ নিতে হরিনগর বাজার ঘেরাও করে ২৮ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে এবং বাজারে অগ্নিসংযোগ করে। হৃদয়বিদারক এই ঘটনাটি হরিনগর গণহত্যা দিবস হিসেবে ইতিহাসে লিখিত রয়েছে।
১২ অক্টোবর ১৯৭১: ভেটখালির রাজাকার ক্যাম্পে মুক্তিযোদ্ধারা আক্রমণ করলে কিছুক্ষণ গুলি বিনিময়ের পর রাজাকাররা ক্যাম্প ছেড়ে পালিয়ে যায়। পরে মুক্তিযোদ্ধারা বিস্ফোরক দিয়ে ক্যাম্পটি ধ্বংস করে দেয় (চলবে)। সূত্র: জেলা প্রশাসনের তথ্য বাতায়ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *