ঢাকাFriday , 28 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাতীয় সংসদ নির্বাচন: যশোরে ভোটার ২০ লাখ ৯২ হাজার ৪শ’ ৫৬

admin ঢাকা
আপডেট: 28 December 2018, 20:59

যশোর অফিস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলায় ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার ২০ লাখ ৯২ হাজার ৪শ’ ৫৬ জন। ৭শ’ ৯৯টি ভোট কেন্দ্রের ৪ হাজার ১শ’ ১৯টি ভোট কক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে ৬ জন সংসদ সদস্য নির্বাচিত করবেন। যশোর জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
গতবারের তুলনায় এবার ভোটার বেড়েছে ২ লাখ ২৩ হাজার ৪শ’ ৭ জন এবং ভোট কেন্দ্র বেড়েছে ১শ’ ১০টি। মোট ভোটারের মধ্যে ১০ লাখ ৪৯ হাজার ১শ’ ৪৪ জন পুরুষ ও ১০ লাখ ৪৩ হাজার ৩শ’ ১২ জন মহিলা। দশম সংসদ নির্বাচনে এ জেলায় ভোট কেন্দ্র ছিল ৭শ’ ৯৯টি এবং ভোটার ছিল ১৮ লাখ ৬৯ হাজার ৪৯ জন।
সংসদীয় আসন-৮৫ যশোর-১ (শার্শা)ঃ এ আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৬৩ হাজার ৬শ’। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৫শ’ ৪০ ও মহিলা ভোটার ১ লাখ ৩২ হাজার ৬০ জন। পুরুষের তুলনায় মহিলা ভোটার ৫শ’ ২০ জন বেশি। এ আসনে প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র একশ’ ২টি এবং ভোট কক্ষের সংখ্যা ৫শ’ ২৮টি।
সংসদীয় আসন-৮৬ যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) ঃ এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৮শ’ ৭১ জন। এ আসনে পুরুষ ভোটার দুই লাখ ২হাজার ১১ ও মহিলা ভোটার দুই লাখ তিন হাজার ৮শ’ ৬০ জন। পুরুষের তুলনায় মহিলা ভোটার ১ হাজার ৮শ’ ৪৯ জন বেশি। এ আসনে প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র একশ’ ৭৫টি এবং ভোট কক্ষের সংখ্যা ৭শ’ ৮৮টি।
সংসদীয় আসন-৮৭ যশোর-৩ (সদর) যশোর সদরে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৩ হাজার ৩শ’ ৪০। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৫ হাজার ৫শ ৫৬ ও মহিলা পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৭শ’ ৮৪ জন। এ আসনে মহিলার তুলনায় পুরুষ ভোটার ৭ হাজার ৭শ’ ৭২ জন বেশি এবং প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র ১শ’ ৭২টি এবং ভোট কক্ষের সংখ্যা এক হাজার আটটি।
সংসদীয় আসন-৮৮ যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া)ঃ এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৯শ’ ৯১। এ আসনে পুরুষ ভোটার ১ লাখ ৯৩ হাজার ২শ’ ৮৩ ও মহিলা ভোটার ১ লাখ ৯৩ হাজার ৭শ’ ৮ জন। এ আসনে পুরুষের তুলনায় মহিলা ভোটার ৪শ’ ২৫ জন বেশি এবং প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র একশ’ ৪৫টি এবং ভোট কক্ষের সংখ্যা সাতশ’ ৭২টি।
সংসদীয় আসন-৮৯ যশোর-৫ (মণিরামপুর)ঃ এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৮৪ জন। এ আসনে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬শ’ ৩৩ ও মহিলা ভোটার ১ লাখ ৫৯ হাজার ৪শ’ ৫১ জন। এ আসনে মহিলার তুলনায় পুরুষ ভোটার ১শ’ ৮২ জন বেশি এবং প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র একশ’ ২৬টি এবং ভোট কক্ষের সংখ্যা ছয়শ’ ৪৯টি।
সংসদীয় আসন-৯০ যশোর-৬ (কেশবপুর) ঃ এ আসনে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৫শ’ ৭০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ১শ’ ২৪ ও মহিলা ভোটার ৯৬ হাজার চারশ’ ৪৬ জন। এ আসনে মহিলার তুলনায় পুরুষ ভোটার ৬শ’ ৭৮ জন বেশি এবং প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র ৭৯টি এবং ভোট কক্ষের সংখ্যা তিনশ’৭৪টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *