ঢাকাFriday , 28 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলের সাংবাদিক শাহিন দুর্বৃত্তদের হামলায় আহত

admin ঢাকা
আপডেট: 28 December 2018, 20:56

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় সাংবাদিক আহম্মাদ আলী শাহিন (৪৪) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। তিনি শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও এটিএন বাংলা টিভি চ্যানেলের বেনাপোল প্রতিনিধি। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নাভারণ মোড়ে নিজ বাড়ির গেটের সামনে সাংবাদিক আহম্মাদ আলী শাহিন দাঁড়িয়ে ছিলেন। এসময় পিছন দিক থেকে ৬/৭ জনের একদল দুর্বৃৃত্ত হামলা চালিয়ে এলোপাথাড়িভাবে লোহার রড ও হকস্টিক দিয়ে পেটাতে থাকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টহল দিতে থাকা বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করেন। পরে ওই রাতেই তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোরে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।
শার্শা থানার ওসি তদন্ত শেখ তাসমিম আলম জানান, হামলাকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *