ঢাকাFriday , 28 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে নবজাতক চুরির সময় নারী আটক

admin
December 28, 2018 8:53 pm
Link Copied!

যশোর অফিস: যশোর জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে নবজাতক চুরির সময় হাতেনাতে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনগণ। শুক্রবার সকাল সাতটার দিকে এ ঘটনাটি ঘটে। আটক শিপ্রাণি ঘোষ (৪০) খুলনার সোনাডাঙ্গা বউবাজার এলাকার বাসিন্দা।
নবজাতক শিশুর নানী তাসলিমা বেগম জানান, আটক নারী গত তিন দিন ধরে তাদের বিছানার আশপাশে ঘোরাফেরা করছিল। এদিন সকালে তিনি মেয়ে ও তার নবজাতককে রেখে পাশের ওয়ার্ডে যান। ওই সময় তার মেয়ে ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে ওই নারী তার ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল, দেড় হাজার টাকা ও নবজাতক শিশুটি কোলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি পাশের ওয়ার্ড থেকে এসে শিশুটি কোলে নিয়ে বেরিয়ে যেতে দেখে চিৎকার দেন। এসময় ওয়ার্ডে থাকা রোগীদের স্বজনরা ওই নারীকে নবজাতকসহ আটক করে। পরে খবর দিলে পুলিশ তাকে হেফাজতে নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।