ঢাকাFriday , 28 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজয় ৭১: মুক্তিযুদ্ধে সাতক্ষীরা

admin ঢাকা
আপডেট: 28 December 2018, 20:46

(গতকালের পর) শ্যামনগর থানার গাবুরার নৌ-যুদ্ধ: ৬ মে ১৯৭১: দেশের দক্ষিণাঞ্চলের মুক্তিযুদ্ধকে শক্তিশালী করতে সেক্টর কমান্ডার মেজর এম.এ জলিলসহ ৯ সেক্টরের নেতৃস্থানীয় মুক্তিযোদ্ধাগণের একটি দল প্রয়োজনীয় জিনিসপত্র ও অস্ত্র ভর্তি দুটো লঞ্চ নিয়ে যাওয়ার পথে গাবুরায় পাক নৌবাহিনীর গানবোটের মুখে পড়ে। যুদ্ধের একপর্যায়ে মুক্তিযোদ্ধাদের গোলাবারুদ ফুরিয়ে যায় এবং তাদের লঞ্চে পাকসেনাদের গোলার আঘাতে আগুন ধরে যায়। তারা নদী তীরে নেমে পড়লে ‘পিস কমিটি’র লোকের হাতে ধরা পড়েন। মেজর এম.এ জলিলসহ কেউ কেউ কৌশলে পালাতে সক্ষম হলেও ১১ জন মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করা হয়।
১৯ আগস্ট ১৯৭১ (২ ভাদ্র ১৩৭৮): গোপালপুরে পাকসেনা ও রাজাকারদের সাথে মুক্তিসেনাদের এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়। ১৮ আগস্ট দিবাগত রাতে পাকবাহিনীর একটি কোম্পানি মুক্তিযোদ্ধাদের ওপর অতর্কিতে আক্রমণ করলে ৪ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। গোপালপুরে তাদের কবরে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে (চলবে)। সূত্র: জেলা প্রশাসনের তথ্য বাতায়ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *