ঢাকাThursday , 27 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সোনার বাংলা বুশরা প্রি-ক্যাডেট স্কুলের ফল প্রকাশ

admin ঢাকা
আপডেট: 27 December 2018, 22:38

সোনার বাংলা বুশরা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় গড়েরকান্দায় স্কুলের ক্যাম্পাসে এ ফলাফল ঘোষণা করা হয়।
প্রাক্তন প্রধান শিক্ষক মাস্টার হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সদস্য সবুর খান, বিশিষ্ট সমাজ সেবক আশরাফ আলী, ডা. শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, পৌর শাখার যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৬নং ওয়ার্ড আ’লীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক বিশ^জিৎ মাখন, খোকন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের পরিচালক আশরাফুল ইসলাম। এসময় প্রধান অতিথি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদেরকে বাংলাদেশের, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। তাদের দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে হবে।
উল্লেখ্য, এবছর স্কুল থেকে ৮জন শিক্ষার্থী সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিয়ে ৮ জনই কৃতকার্য হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *