তালা সরকারি কলেজের অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা
সৌমেন মজুমদার, তালা: তালা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় জালালপুর ইউনিয়নের শ্রীমস্তকাটির জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড বিজয়ী স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণ ক্লাব এ সংবর্ধনা দেয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ওয়ালিদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুল হক, গৌতম মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক নয়ন অধিকারী, দপ্তর সম্পাদক ইমরান খান, কার্যকারী সদস্য আবু সাইদ, আরাফাত রহমান, সাথী প্রমুখ।

Leave a Reply