ঢাকাThursday , 27 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় নৌকা প্রতীকের মিছিল ও পথসভা

admin
December 27, 2018 10:13 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা পৌর-সদরসহ বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী আক্তারুজ্জামান বাবু।
বৃহস্পতিবার সকালে তিনি পৌরসভার ৬নং ওয়ার্ড ও দেলুটি ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন। এসময় তিনি এলাকার সার্বিক উন্নয়নের জন্য নৌকা প্রতীকে ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী, সদস্য সচিব রশীদুজ্জামান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম গোলদার, নির্মল মন্ডল, সুকৃতি মোহন সরকার, প্রভাষক ময়নুল ইসলাম, মসিউর রহমান, হেমেশ চন্দ্র মন্ডল, শেখ আনিছুর রহমান মুক্ত, এসএম শামছুর রহমান, এসএম রেজাউল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, এমএম আজিজুল হাকিম, শিহাব উদ্দীন ফিরোজ বুলু, মহিলা লীগ নেত্রী জুলি শেখ, ডা. আনোয়ার হোসেন, যুবলীগ নেতা কেষ্টপদ মন্ডল, ছাত্রলীগ নেতা মাসুদ পারভেজ রাজু, রায়হান পারভেজ রনি প্রমুখ।
এর আগে পাইকগাছায় নৌকা প্রতীকের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে নৌকা প্রতীকের বিশাল মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বাজার চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী, সদস্য সচিব রশীদুজ্জামান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।