ঢাকাThursday , 27 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছা-কয়রার উন্নয়নে লাঙ্গলে ভোট দিন: এমপি প্রার্থী মধু

admin ঢাকা
আপডেট: 27 December 2018, 22:12

পাইকগাছা প্রতিনিধি: খুলনা-৬ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মধু বলেছেন, পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ এ দেশের উন্নয়নের শুভ সূচনা করেছিলেন। তিনি উপজেলা পরিষদ গঠন করার মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকাকে শহরে পরিণত করেছেন। তিনি ৬৮ হাজার গ্রামের উন্নয়নের রূপকার হিসাবে পল্লী বন্ধু খ্যাতি অর্জন করেছেন। তিনি ৯ বছর রাষ্ট্র পরিচালনা করে সফল রাষ্ট্রনায়ক হিসাবে পরিচিতি লাভ করেছেন।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি আবারও সরকার গঠন করলে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন করাসহ সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন হবে। তাই উন্নয়নের জন্য লাঙল মার্কায় ভোট দিতে হবে।
বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী এলাকা পাইকগাছার পৌরসভা মাঠে জাতীয় পার্টি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাপা নেতা সোহরাব আলী গোলদারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, ওলামা পার্টির কেন্দ্রীয় সম্পাদক মাওলানা এসএম জোবায়ের হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আবুল কাশেম, মহানগর যুগ্ম-আহবায়ক অধ্যাপক গাউছুল আজম, জেলা যুগ্ম-সম্পাদক জিএম বাবুল, শাহজান আলী সাজু, জেলা সাংগঠনিক সম্পাদক সাহরিয়ার নাজির, কপিলমুনির সভাপতি ফরিদ আহম্মেদ, হরিঢালীর সভাপতি মুনছুর আলী, সম্পাদক হাবিবুর রহমান, গদাইপুরের সভাপতি শেখ সোহরাব হোসেন, দেলুটির সভাপতি আব্দুল মজিদ, রাড়–লীর সভাপতি আশিক আহম্মেদ, চাঁদখালীর সভাপতি হাফিজুর রহমান, যুব সংহতির সভাপতি আব্দুল আজিজ, পৌর সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, শাহজান আলী মোড়ল ও ছাত্র সমাজের উপজেলা আহবায়ক রাব্বু ইসলাম দীপু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *