পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা পৌর সদরের চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্কুল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল।
স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সৌমেন সরকার। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রভাষক তরুণ কান্তি মন্ডল।
বক্তব্য রাখেন অভিভাবক অর্চণা মন্ডল, শিক্ষক লোপা মন্ডল, শ্রাবন্তী মন্ডল, পপি সরকার, সাব্বির আল মাহফুজ, সেতু মন্ডল, ত্রিপর্ণা মন্ডল, তমা সাধু, শিক্ষার্থী শুভ্র দেব রায় ও ফাতেমা খাতুন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
