ঢাকাThursday , 27 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সুশাসনের জন্য নাগরিক’র মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 27 December 2018, 21:55

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ এবং সৎ, যোগ্য প্রার্থীকে ভোট প্রদানের আহ্বান জানিয়ে সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুজন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মুখে এ মানববন্ধন হয়। এতে সুজন এর নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কালিগঞ্জ উপজেলা সভাপতি শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, বেসরকারি সংস্থা ‘প্রেরণা’র নির্বাহী পরিচালক সম্পা গোস্বামী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *