ঢাকাThursday , 27 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খুদে বার্তায় মোস্তাক আহমেদ রবির প্রচারণা

admin ঢাকা
আপডেট: 27 December 2018, 21:54

আরিফুল ইসলাম রোহিত: ব্যানার, মাইকিং, পোস্টার আর লিফলেট বিতরণের পাশাপাশি মোবাইলের খুদে বার্তার মাধ্যমেও চালানো হচ্ছে প্রচার-প্রচারণা।
সাতক্ষীরা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বিভিন্ন প্রচার-প্রচারণার পাশাপাশি মোবাইল বার্তার মাধ্যমেও ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন। মোবাইল বার্তায় নৌকা প্রতীকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সাতক্ষীরা সদর আসনের মুঠোফোন ব্যবহারকারীরা এই খুদে বার্তা পেয়েছেন। এতে লেখা হয়েছে, ‘এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে নৌকা মার্কায় রবি ভাইকে ভোট দিন।’
সাতক্ষীরা-২ আসনের বিভিন্ন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে তারা অনেকেই মুঠোফোনে এমন খুদে বার্তা পেয়েছেন।
সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের নবীন ভোটার শেখ কাইয়ুম রহমান বলেন, সন্ধ্যের পরে আমার গ্রামীণফোনের নম্বরে একটি এসএমএস আসে। তাতে রবি ভাইকে ভোট দেওয়ার জন্যে আহ্বান জানানো হয়েছে। নতুন ধরনের এই প্রচারণা বেশ ভালো লেগেছে বলে জানালেন এই নবীন ভোটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *