ঢাকাThursday , 27 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় স্কুলের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

admin ঢাকা
আপডেট: 27 December 2018, 21:39

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে মাঠ তৈরির নির্ধারিত সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রাতারাতি ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিকার চেয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী। আর এঘটনার প্রতিকার পেতে দখলকারী কুলিয়ার মৃত মনিরউদ্দীন গাজীর ছেলে ইব্রাহিম গাজী ও তার স্ত্রী আশুরা খাতুনের বিরুদ্ধে সাতক্ষীরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করছেন কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম। বৃহষ্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে তিনি সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগে এ অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ তৈরির জন্য ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক ও জনপথ বিভাগের জমি নির্ধারণ করে স্কুলের উন্নয়নের স্বার্থে সেখানে থাকা দু’জন দখলদারের সন্তোষজনক অর্থ ও অন্যত্র বাসস্থান তৈরি করে দিয়ে স্থানান্তর এবং জমিটি মাঠ নির্মাণের বরাদ্দসহ সকল প্রক্রিয়া চূড়ান্ত হয়। সম্প্রতি ইব্রাহিম গাজী ও তার স্ত্রী আশুরা খাতুন রাতের আঁধারে সেখানে জোরপূর্বক ঘর নির্মাণ করে চলেছেন। একাধিকবার গ্রাম পুলিশ দিয়ে তাদেরকে নিষেধ করা হলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এমতাবস্থায় তাদের এ অবৈধ স্থাপনা বন্ধ না করা হলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় মাঠ নির্মাণে বাধাগ্রস্ত হবে। তাই এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীদের দাবি অনুযায়ী অবিলম্বে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে আহব্বান জানানো হয়।
এ ঘটনায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আসাদুল ইসলাম সড়ক ও জনপথ বিভাগের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল-আসাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *