ঢাকাThursday , 27 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রুহুল হকের শোভাযাত্রায় হাজরো মানুষের ঢল

admin ঢাকা
আপডেট: 27 December 2018, 21:35

মীর খায়রুল আলম, দেবহাটা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণার শেষ দিনে নৌকা প্রতীকের বিজয় আনতে বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বেলা ৩টায় নলতা থেকে শুরু করে দেবহাটা ও আশাশুনি উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এতে দেবহাটা, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার (আংশিক) এলাকা থেকে নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের মানুষ মোটরসাইকেল, মাইক্রোবাসযোগে অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হকের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, নওয়াপাড়া ইউনিয়ন সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, তাঁতীলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আকবর আলী, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যয়ের নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *