এসএমএস-ই ভরসা বিএনপি প্রার্থী হাবিবের
মনজুরুল হাসান বাবুল, খেশরা (তালা): সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের ভোটারদের মোবাইলে এসএমএস পাঠিয়ে ভোট প্রার্থনা করেছেন বিএনপি দলীয় প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। কয়েক দিন ধরে ভোটারদের মোবাইলে এসএমএস পাঠিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন তিনি।
তালার খেশরা ইউনিয়নের ভোটাররা জানান, ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে হাবিবুল ইসলাম হাবিব এসএমএস পাঠিয়েছেন। ভোটারদের মোবাইলে পাঠানো এসএমএসে লেখা রয়েছে, ‘হাবিবুল ইসলাম হাবিবকে ধানের শীষ প্রতীকে ভোট দিন’।
এ বিষয়ে তালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান হাসিব বলেন, সরকার দলীয় লোকজন ও পুলিশ প্রশাসনের বাধার কারণে ধানের শীষের পক্ষ্যে নির্বাচনী প্রচার সম্ভব হচ্ছে না। যে কারণে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভোটারদের আকৃষ্ট করতে এই এসএমএস পাঠানো হচ্ছে।

Leave a Reply