মৌতলায় দুস্থ নারীদের মাঝে ভিজিডির চাউল বিতরণ
ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের ২৫৪জন দুস্থ নারীর মাঝে ভিজিডির চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত থেকে চাউল বিতরণ করেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মশিউর রহমান, কাজী হাফিজ উদ্দীন বাবু, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাজু প্রমুখ।
ইউপি সচিব শেখ তানজির আহমেদ জানান, ডিসেম্বর মাসের চাউল বিতরণের মধ্যে দিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ভিজিডির ২০১৭-২০১৮ চক্র শেষ হলো। এই চক্রের আওতায় ২৫৪ জন দুস্থ মহিলা ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে ২০১৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত- প্রতি মাসে ৩০ কেজি করে চাউল বিনামূল্যে পেয়েছে।
Leave a Reply