ঢাকাThursday , 27 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বিকল্পধারার প্রার্থীর পাঁচ সমর্থককে কুপিয়ে মোটরসাইকেলে অগ্নিসংযোগ

admin
December 27, 2018 3:37 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে বিকল্পধারার কুলা প্রতীকের প্রার্থী সাবেক এমপি এইচএম গোলাম রেজার পাঁচ সমর্থককে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন। এসময় তাদের ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে তারা।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শ্যামনগর উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তাৎক্ষণিক আবাদ চন্ডিপুরের মিজানুর রহমান (৪৯), মুন্সীগঞ্জের কামাল (৫০) ও বাপ্পী (৪০) এর নাম জানা গেছে। তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে কর্মী-সমর্থকরা গোলাম রেজার বাড়িতে যাওয়ার পথে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে পৌঁছুলে নৌকা প্রতীকের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এ সময় গোলাম রেজার পাঁচ সমর্থককে কুপিয়ে জখম করে তারা। হাত-পা ভেঙে দেওয়া হয়েছে অন্তত দু’জনের। অগ্নিসংযোগ করা হয় পাঁচটি মোটরসাইকেলে। একই সাথে নৌকারও তিন চারজন সমর্থক আহত হয়েছে।

এ ব্যাপারে বিকল্পধারার প্রার্থী এইচএম গোলাম রেজা জানান, আমার বাড়ি আসার পথে কয়েকজন কর্মীকে উপর্যুপরি কুপিয়ে ৫-৭টি মোটরসাইকেলে জ¦ালিয়ে দেওয়া হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থী আমাদের মাঠে থাকতে দিচ্ছে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।