ঢাকাWednesday , 26 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দামোদরকাটিতে নৌকার জনসভা

admin ঢাকা
আপডেট: 26 December 2018, 22:29

কলারোয়া প্রতিনিধি: দেশ ও জাতির উন্নয়ন, অগ্রগতি বজায় রাখতে সকলকে দলবদ্ধভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানিয়েছেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার হেলাতলা ইউনিয়নের দামোদরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিজুল ইসলাম।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সুরাইয়া ইয়াসমিন রত্না বলেন, নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে জয়যুক্ত করে পরিবার, সমাজ, রাষ্ট্রে শৃঙ্খলা ও উন্নয়ন বজায় রাখতে সহযোগিতা করুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সরদার আনছার আলী, ইউনিয়ন সভাপতি সফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড সভাপতি ইউপি সদস্য আসলাম হোসেন দুলাল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনারুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ সদস্য রহিমা বেগম কাজল, মর্জিনা খাতুন, আজগর আলী, আহাদ আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *