ঢাকাWednesday , 26 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সব কিছুর বিকল্প আছে কিন্তু শেখ হাসিনার বিকল্প নেই: শাহরিয়ার কবির

admin ঢাকা
আপডেট: 26 December 2018, 22:26

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: ২০০৮ সাল থেকে এ পর্যন্ত শেখ হাসিনা এই ১০ বছরে যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে স্বাধীনতার স্বপক্ষের দল আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। এত অল্প সময়ে এদেশে যে উন্নয়ন হয়েছে তা একমাত্র শেখ হাসিনা ছাড়া সম্ভব নয়। বাংলাদেশের সব কিছুর বিকল্প আছে কিন্তু শেখ হাসিনার কোন বিকল্প নেই। আপনারা নৌকা প্রতীকে ভোট দিন- আপনাদের যেসব সমস্যা আছে অবশ্যই তা আমরা সমাধান করা হবে।
‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে: মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের প্রার্থীকে ভোট দিন’ প্রতিপাদ্যে বুধবার (২৬ ডিসেম্বর) সকালে কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের শিববাড়ীতে আয়োজিত সভায় কেন্দ্রীয় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহারিয়ার কবির এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করার জন্য ২৭ বছর কাজ করে যাচ্ছি। আমাদের মৃত্যুর পর আমাদের পরবর্তী প্রজন্ম এটাকে বাঁচিয়ে রাখবে। স্বাধীনতার স্বপক্ষের দল নির্বাচিত হলে ধর্মীয় সংখ্যালঘু কোন মানুষকে নির্যাতন ভোগ করতে হবে না। আমরা সবাই মিলে মিশে একসাথে বসবাস করব। এদেশের সকল ধর্মের মানুষের অধিকার সমান থাকবে। বাংলাদেশ হবে একটি অসম্প্রদায়িক দেশ। এটাকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।
সভায় উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা পূর্ণিমা শীল, উপজেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক মিলন কুমার ঘোষ, শ্যামনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুমার বিশ্বাস, কালিগঞ্জ উপজেলা সদস্য সচিব অসিত সেন, শ্যামনগরের জাগো যুব ফাউন্ডেশনের ফারুক হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *