কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের নলতা আহছানিয়া দরবেশ আলী মেমোরিয়াল ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পিইসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ ডিসেম্বর) সকালে স্কুল প্রাঙ্গনে স্কুলের পরিচালক সোহরাব হোসেন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ ডা. আ ফ ম রুহুল হকের ছেলে প্রকৌশলী জিয়াউল হক সুমন।
স্কুলের শিক্ষক আবু ফরহাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আতিয়ার রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জি.এম সাইফুল ইসলাম, রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার, মৎস্য ব্যবসায়ী আনারুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বক্তব্য রাখেন অধ্যক্ষ খান আলাউদ্দিন, উপাধ্যক্ষ শাহিনুর রহমান, শিক্ষক আনারুল ইসলাম, আব্দুল কাইয়ুম, তাপস পাল, সুমন রায়, তুহিনা আফরোজ, শাহানারা পারভীন, মোখলেছুর রহমান, নাদিরা সুলতানা, নাদিরা আক্তার লুনা, জেসমিন সুলতানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
