নৌকায় ভোট চেয়ে জেলা ১৪ দল নির্বাচন পরিচালনা কমিটির গণসংযোগ
‘রাজাকার ও খুনী, সন্ত্রাসীমুক্ত সাতক্ষীরা চাই, ‘মুক্তিযুদ্ধের মার্কা নৌকায় ভোট চাই’ স্লোগানে জেলা ১৪ দল নির্বাচন পরিচালনা কমিটি গণসংযোগ করেছে। বুধবার সকাল ১০টা থেকে জেলা ১৪ দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ আশেক-ই-এলাহীর নেতৃত্বে সাতক্ষীরা জেলার সদর উপজেলা ও কলারোয়া উপজেলার বিভিন্ন নির্বাচন কেন্দ্রে পরিদর্শন করেন। এসময় তারা নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।
নির্বাচন পরিচালনা কমিটির এই টিমে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সদর উপজেলার সভাপতি ফাহিমুল হক কিসলু, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply