ব্রহ্মরাজপুরে নির্বাচনী জনসভায় এমপি রবি: সন্ত্রাস দুর্নীতিমুক্ত ও আলোকিত সাতক্ষীরা গড়তে নৌকায় ভোট দিন
শামছুজ্জামান আকাশ, ব্রহ্মরাজপুর: সাতক্ষীরা-২ আসনে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, আমি একটি সুন্দর সাতক্ষীরার স্বপ্ন দেখি। আমি আবারও এমপি নির্বাচিত হলে নেতা নয় জনগণের চাকর হিসেবে জনগণের উন্নয়নে কাজ করবো। নৌকায় ভোট দিলে উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর সাতক্ষীরা উপহার দেবো। সন্ত্রাস দুর্নীতিমুক্ত আলোকিত সাতক্ষীরা গড়তে নৌকায় ভোট দিন।
বুধবার (২৬ ডিসেম্বর) বিকালে ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ডি.বি ইউনাইটেড হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নৌকা প্রতীকের জনসভায় তিনি এ কথা বলেন।

ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার নিলীপ কুমার’র সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, এমপি পুত্র মীর তানজীর আহমেদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট ফারুক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ডি.বি ইউনাইটেড হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলামের নেতৃত্বে শিক্ষকবৃন্দ সদর আসনের নৌকার মাঝি এমপি রবির হাতে ফুলের নৌকা দিয়ে শুভেচ্ছা জানান।
সভা পরিচালনা করেন যুবলীগ নেতা শেখ শফি উদ্দিন সফি।

এদিকে, জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ উপলক্ষ্যে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন কমপ্লেক্সে জেলা রাইচ মিল মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সভাপতি আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী মিন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘দেশের মানুষের ভাগ্যোন্নয়নে নৌকার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলে নৌকায় ভোট দিন।’
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল গফ্ফার, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, জেলা রাইচ মিল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আনছারুল ইসলাম বাপ্পি প্রমুখ। সভা পরিচালনা করেন সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সহ-সভাপতি শেখ কামরুল ইসলাম।

অন্যদিকে, বুধবার (২৬ ডিসেম্বর) রাতে পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ইটাগাছা চিত্তর মোড়ে নৌকা প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এপিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহাঙ্গীর হোসেন শাহিন, সহ-সভাপতি বিকাশ দাস, পৌরসভার ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম প্রমুখ।
একইভাবে বুধবার (২৬ ডিসেম্বর) রাতে পৌরসভার ০৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে পারকুখরালী ঈদগাহ ময়দানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply