ঢাকাWednesday , 26 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৮৫ হাজার টাকার জাল নোটসহ মুহাদ্দিস খালেকের জামাতা আটক

admin ঢাকা
আপডেট: 26 December 2018, 22:06

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক মিয়ারাজ হোসেনকে ৮৫ হাজার টাকার জাল নোটসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে শহরের পলাশপোল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিয়ারাজ হোসেন সদর উপজেলার মৃগীডাঙ্গা গ্রামের বাসিন্দা ও সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেকের জামাতা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের পলাশপোল মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৫ হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *