ঢাকাWednesday , 26 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে বিএনপির সেক্রেটারি সাবু আটক

admin ঢাকা
আপডেট: 26 December 2018, 22:00

যশোর অফিস: যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে শহরের আইনজীবী সমিতি থেকে সাবুকে এবং উপশহরের বাণিজ্যিক কার্যালয় এলাকা থেকে মিজানকে আটক করা হয়।
কোতয়ালী থানা সূত্র জানায়, এদিন বেলা দেড়টার দিকে অ্যাডভোকেট সাবুকে থানায় আনা হয়। তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে, তা এখনো জানায়নি পুলিশ।
অন্যদিকে, মিজানুর রহমান খান উপশহরের বাসা থেকে পাশেই তার বাণিজ্যিক কার্যালয়ে যাচ্ছিলেন। এসময় অপেক্ষমাণ পুলিশ তাকে আকস্মিকভাবে আটক করে গাড়িতে উঠিয়ে নেয়। তবে এই বিষয়ে পুলিশের বক্তব্য জানা যায়নি। তবে পুলিশের একটি সূত্র বলেছে আটক দু’জনই নাশকতা মামলার আসামি। এ মামলায় তাদেরকে আদালতে চালান দেয়া হবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে যশোর-৩ সদর আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বিএনপি নেতা অ্যাডভোকেট সাবু ও মিজানকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *