ঢাকাSaturday , 4 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা

admin ঢাকা
আপডেট: 4 August 2018, 19:22

শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স ম আলাউদ্দিন মিলনায়তনে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের সভাপতিত্বে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত সভায় শোক দিবস উপলক্ষ্যে আগামী ২৯ আগস্ট বুধবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শোকসভা ও দোয়া মাহফিল এবং মাসব্যাপী আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে শোকসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে অধ্যক্ষ আবু আহমেদকে আহবায়ক করে উদযাপন কমিটি, কোষাধ্যক্ষ আসাদুল হককে আহবায়ক করে অর্থ-উপ কমিটি এবং বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে আহবায়ক করে প্রচার উপ-কমিটি গঠন করা হয় এবং ১৪ ও ১৫ আগস্ট শহরের প্রধান প্রধান মোড়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, বেগম রিফাত আমীন এমপি, সহ-সভাপতি এড. এসএম হায়দার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, অধ্যক্ষ আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দীন, সৈয়দ হায়দার আলী তোতা, শেখ হারুন উর রশিদ, শেখ নুরুল হক, শহীদুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, শেখ আব্দুল কাদের, ডা. আজিজুর রহমান, ফিরোজ আহমেদ, জে এম ফাত্তাহ, আসাদুল হক, এস এম শওকত হোসেন, শাহাজান আলী, আব্দুল লতিফ, ডা. মুনসুর আহমেদ, মোজাহার হোসেন কান্টু, সাঈদ মেহেদী ও ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *