ঢাকাWednesday , 26 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ীতে নৌকা প্রতীকের প্রচারণা

admin ঢাকা
আপডেট: 26 December 2018, 21:44

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয় করতে শ্যামনগরের কাশিমাড়ীতে যুবলীগের উদ্যোগে মোটর সাইকেল শোডাউন, মিছিল ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ডিসেম্বর) বিকালে কাশিমাড়ীর শংকরকাটি যুবলীগের ইউনিয়ন কার্যালয় থেকে একটি মোটর সাইকেল শোডাউন বের হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাশিমাড়ীর ঝাপালীতে শেষ হয়।
এদিকে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি বিশাল মিছিল কাশিমাড়ী নতুন বাজার আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের আলী ঢালী।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপত্বি গাজী লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, শ্রমিকলীগের সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাহজাহান কবির, যুবলীগের সভাপতি স.ম রেজাউল ইসলাম, সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মহসীন আলম পাড়, যুবলীগ নেতা সাহজাহান, জিয়াউর রহমান, জাহিদুর রহমান, ৩ নং ওয়ার্ডের সভাপতি গাজী নুরুল হক বাচ্চু, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লাহ পাড়, সাধারণ সম্পাদক আমিনুর মোড়ল, ছাত্রলীগের সভাপতি মহসীন হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব পিয়াদা, ইয়াহিয়ার রহমান খোকন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *