ঢাকাWednesday , 26 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৮

admin ঢাকা
আপডেট: 26 December 2018, 21:41

নাজমুল হক, পাটকেলঘাটা: পাটকেলঘাটায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ আট জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জুজখোলা গ্রামের মৃত ইজহার আলীর ছেলে গফুর মোড়ল, ধানদিয়ার মানিকহার গ্রামের মৃত অহেদ আলীর ছেলে সামছুর রহমান সরদার, গণেশপুর গ্রামের সরদার আবুল কাশেমের ছেলে সরদার আবু সেলিম, আমতলাডাঙ্গী গ্রামের গফুর মোড়লের ছেলে মনজুরুল মোড়ল ওরফে মজনু (২৮), বয়ারডাঙ্গা গ্রামের মৃত নুরআলী মোড়লের ছেলে আব্দুল হালিম মোড়ল (৪২), জুজখোলা গ্রামের অজিয়ার মোল্যার ছেলে রফিকুল ইসলাম (২৫), যুগিপুকুরিয়া গ্রামের পীরবক্স সরদারের ছেলে শরিফুল ইসলাম (৩৫), সরুলিয়া গ্রামের মৃত মজিদ খাঁর ছেলে বিএনপি কর্মী মতিয়ার রহমান খাঁ।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা জানান, মঙ্গলাবার রাতে জিআর নং-৫২/১২, জিআর ১৯১/১৬ ও সিআর ৫৫৮/১৬ মামলায় তিনজনকে এবং আ’লীগের নির্বাচনী অফিসে বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে আতংক সৃষ্টি করার অভিযোগে ১৯০৮ সালের বিস্ফোরক আইনে ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলায় চার জন ও নাশকতা মামলায় একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *