ধুলিহর জাহানাবাজে নৌকার নির্বাচনী সভা
শামছুজ্জামান আকাশ, ব্রহ্মরাজপুর: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরের জাহানাবাজে নৌকার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র ম-ল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক স.ম জালাল উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাহারুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান প্রমুখ।

Leave a Reply