নির্বাচনে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহবান সাতক্ষীরা জেলা সমিতির
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল রাজনৈতিক দলের কাছে শান্তিপূর্ণ সহাবস্থান ও রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহবান জানিয়েছে সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় পশ্চিম পান্থপথস্থ সাতক্ষীরা জেলা সমিতির কার্যালয়ে আয়োজিত এক সভায় দেশের সকল রাজনৈতিক দলের প্রতি এ আহবান জানায় সংগঠনটি।
সাতক্ষীরা জেলা সমিতির নেতৃবৃন্দ বলেন, আমরা চাই বাংলাদেশ শান্তিপূর্ণভাবে সমৃদ্ধ দেশ হিসেবে বিশে^র দরবারে পরিচিতি লাভ করুক। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জেলা সাতক্ষীরার রাজনীতিবিদদের মধ্যে যে সৌহার্দ ও শান্তিপূর্ণ সহাবস্থান ছিল তা বজায় থাকুক।
বক্তারা আরো বলেন, ২০১৪ সালে সাতক্ষীরা জেলায় যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার যেন আর পুনরাবৃত্তি না ঘটে। সেজন্য সকলের সজাগ দৃষ্টি রাখা ও সচেতন থাকা প্রয়োজন। তা না হলে সাতক্ষীরা জেলার মানুষ দেশবাসীর কাছে নেতিবাচকভাবে পরিচিতি পাবে- যা কারো কাম্য নয়।
সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি রেজওয়ান খান মুন্না, সহ-সভাপতি ও চেতনার টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান লায়ন ইকবাল মাসুদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল হক, অর্থ-সম্পাদক সামছুল আলম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ড. জাহানারা বেগম, এ টি এম রফিকুল ইসলাম, লায়ন স.ম মেহেদী হাসান, শাহজাহান আলী, রেজাউল হক রেজা, শেখ আবদুল হাকিম, মুনসী আবদুর রাফেদ, এস এম ছাইদুল ইসলাম, আতাউর রহমান এবং মজমুর রহমান খান। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply