ঢাকাWednesday , 26 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরে জগলুল হায়দারের গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 26 December 2018, 21:02

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সাতক্ষীরা-৪ আসনে মহাজোট মনোনীত প্রার্থী এসএম জগলুল হায়দারের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চত্বরে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় জগলুল হায়দার দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টু, শ্যামনগর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী আনিছুর রহমান আনিস, শ্যামনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, কৃষ্ণনগর আওয়ামী লীগের সাবেক সভাপতি স ম আ. মাজেদ, কৃষ্ণনগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাবু অমল কুমার ঘোষ, কৃষ্ণনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আহম্মেদ সুরুজ প্রমুখ।
এর আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন মেম্বর নুরুল হক, শাকের আলী।
সভায় সভাপতিত্ব করেন কৃষ্ণনগর আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *