ঢাকাWednesday , 26 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুরে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতে মিছিল ও সমাবেশ

admin
December 26, 2018 8:09 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয় আনতে দেবহাটার সখিপুরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সখিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে সখিপুর মোড় থেকে এ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া ৭নং ওয়ার্ডের আয়োজনে একটি মিছিল কোঁড়া-চিনেডাঙ্গাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা তাঁতী লীগের আহবায়ক ইউপি সদস্য আকবার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোনাজাত আলী, পরিতোষ বিশ^াস, জগন্নাথ মন্ডল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্টু, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, দেবহাটা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহছান উল্লাহ কল্লোল, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মেহেদী হাসান তাজু, ৪নং ওয়ার্ড সভাপতি ইমরান হোসেন, ৭নং ওয়ার্ড সভাপতি আবু মুছা, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।